1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে সড়ক অপরোধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
সরকারি চাকরি থেকে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ১০ জুলাই বুধবার সকাল ১১টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি করে কোটা ব্যবস্থা বাতিলের দাবীতে শ্লোগান দেন।

পূর্ব ঘোষণা মোতাবেক আজ সকাল ১০টার দিকে মাদারীপুর সরকারী কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। পরে সকাল ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের ডিসি ব্রীজ এলাকায় সড়কের উপর অবস্থান নিয়ে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এসময় তারা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে কোটা বিরোধী শ্লোগান দেন। এসময় রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানা পুলিশ এসে শিক্ষার্থীদের অনুরোধ করলে অবরোধ তুলে নেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সংগঠক মাসুম বিল্লাহ বলেন, ‘দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিলে আমরা মাদারীপুর জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিবো। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে। দেশের সব অফিস, আদালত, সড়ক সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমরা কোটা বাতিল বা সংস্কার চাই।’মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী সুমন হোসাইন বলেন, ‘আমাদের একটাই দাবী, যে করেই হোক, কোটা বাতিল বা সংস্কার করতে হবে। এক দেশে এক নীতিকে চাকুরীতে অংশ নিতে হবে। আদালতে রায় পুনর্বহাল করতেই হবে। কোন অশুভ শক্তি আমাদের এই আন্দোলন থেকে পিছু পা হবো না। মাদারীপুর জেলায় সকল কলেজের শিক্ষার্থীরা আগামীতে এ আন্দোলনে অংশ নিবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD