1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি যুদ্ধে প্রথমবারের মতো ‘ড্যান্সিং মিসাইল’ ছুড়ল ইরান রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায় : তথ্যমন্ত্রী সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার

কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

মোঃ আব্দুস ছালাম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সপ্তাহ ব্যাপি মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হবে।

বুধবার (৩১ জুলাই) বিকাল ৪ টায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ‍্য র‌্যালী উপজেলা প্রশাসনিক ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এমএম আশিক রেজা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন খান এলিস, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোগ্ধা জাকির হোসেন বাবুল, সাবেক উপজেলা পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন, ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না খাতুন।

স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম (অঃদাঃ)।আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য সমিতি সদস্যবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD