1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে গরু জ’বাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতির ঈদের শুভেচ্ছা আমান উল্লাহ আমানের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের সাথে ঢাকা প্রেস ক্লাবের সভাপতির মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক  নূরের সাথে মত বিনিময় করেছেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। গতকাল বিকালে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের বর্তমান সমস্যা ও রাজনৈতিক বিভিন্ন  বিষয় নিয়ে নিয়ে আলোচনা হয়।

সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা প্রেস ক্লাবের সভাপতিকে স্বগত জানিয়ে বলেন, দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়নি। দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতায় শেখ হাসিনার সরকার স্বৈরাচারীতে পরিণত হয়। বিচার বিভাগ, শাসন ব্যবস্থা, দেশের ব্যবসায়িক খাত, অর্থনৈতিক অবকাঠামো এবং মুক্ত গণমাধ্যমকে ধ্বংস করেছে। তিনি এ সময় আরো বলেন, সাংবাদিকদের অহেতুক মিথ্যা মামলায় না জড়ানের জন্য আহবান জানান।

ভিপি নুর বলেন, প্রকৃত অপরাধী যেই হোক তাকে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের উদেশ্যে এ সময় তিনি গনমাধ্যমকে নিরপেক্ষ থেকে সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। গণঅধিকার পরিষদ নিবন্ধিত হওয়ায় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ফুলের সুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সাংবাদিকরা সব সময় মামলা হামলার শিকার । আমরা স্বাধীন ভাবে কাজ করতে চায়। এসময় সকল সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও অহেতুক সাংবাদিকদের যেন মিথ্যা মামলায় না জড়ানোর আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া,গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দরা আরো বলেন,দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারকে সুষ্ঠুভাবে  কাজ করতে দিতে হবে। দেশে একের পর এক বিশৃঙ্খলা  সৃষ্টি করছে একটি কুচক্রী মহল। দেশের স্বার্থে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD