1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

আশুলিয়ায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, নারী শ্রমিক নিহত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষ যখন স্বাভাবিক হয়ে আসছিল তখনই আবার উত্তপ্ত হয়ে উঠল। 
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন শ্রমিক। তবে স্থানীয় শ্রমিকেরা বলছেন, এ সংখ্যা ১৫ থেকে ২০ জন হতে পারে।
একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, নিহত নারী শ্রমিকের নাম মোছা. রোকেয়া বেগম। তিনি মাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রোকেয়া ২০২১ সালের ১ ডিসেম্বর কারখানাটিতে যোগ দেন।
জানা গেছে, মাসকট গার্মেন্টস শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ছিল। আজ সকালে বন্ধ কারখানার ফটকে মাসকটের শ্রমিকেরা অবস্থান নেন। পরে শ্রমিকেরা পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসে হামলা করেন। এরপর সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকদের সঙ্গে মাসকটের শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মাসকটের শ্রমিক রোকেয়া বেগম মারা যান।
শিল্প পুলিশের একজন কর্মকর্তা জানান, মাসকট গার্মেন্টসের সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন শ্রমিক।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকাল পৌনে দশটার দিকে মাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের সংঘর্ষে ইটপাটকেল লেগে একজন শ্রমিক মারা যান। নিহতের লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। এ ছাড়া দুইজন আহত শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন। এর বাইরেও আহত আছে।
ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্থিরতা চলছে। শিল্পাঞ্চল দুইটির অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গত রোববার শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে দুই ডজন কারখানা বন্ধ ও ছুটি ছিল। গতকালও শিল্পাঞ্চল দুটি শান্ত ছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD