1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০

নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিকের ওপর দূর্বৃত্তদের হামলা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে স্ব-পরিবারে রক্ষা পায় আকরাম হোসেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ।
সাংবাদিক আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে দশটায় আমার পরিবার নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এসময় অজ্ঞাতনামা ০৩ জন দূর্বৃত্ত সেখানে এসে তাদের পরিহিত শার্টের পিছন থেকে ধারালো চাপাতি বাহির করিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। কোপ আমার ব্যবহৃত গাড়ীর বাম পাশের দরজায় লেগে ক্ষতিগ্রস্থ হয়। দূর্বৃত্তরা আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে পূনরায় চাপাতি দিয়ে কোপ দিতে চাইলে আমি সামনে বাধা হয়ে দাঁড়াই। এসময় দূর্বৃত্তরা আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে ও প্রান নাশের হুমকি দেয়। এই সময় উপস্থিত লোকজন আমাদেরকে রক্ষার জন্য এগিয়ে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব ও নরসিংদী সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানানো হয়। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক গনমাধ্যমকে বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD