1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’ বার্থী উলূমের দ্বীনিয়া নূরানী হাফেজী ও কওমি মাদ্রাসায় দোয়া ও ফ্রিজ প্রদান গৌরনদীতে ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার পিছ ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ-যুবলীগের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তার দুই শতাধিক কর্মী নিয়ে পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীর বার্থীতে চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ সাহাবুব হাসানের গণসংযোগ

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে প্রসব পরবর্তী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে সরকার। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী প্রমাণিত হলে যাতে আইনের ফাঁকফোকরে দায় এড়াতে না পারে, সে জন্য সরাসরি অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান তদন্তের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দুই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কী কী করছি, কীভাবে করছি, তা অ্যাটর্নি জেনারেলকে জানিয়েছি। তিনি আমাদের আইনি পরামর্শ দিয়েছেন। তাঁর পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন আরও নির্ভুল ও বাস্তবভিত্তিক করতে ভুক্তভোগী সব মায়ের বক্তব্য নেওয়া প্রয়োজন। ঈদের ছুটির কারণে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠনে কিছুটা দেরি হলেও আজই তা চূড়ান্ত করা হচ্ছে।

বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, কারও দায় রয়েছে কি না, তা নিরূপণ করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী প্রমাণিত হলে, সে যেন আইনি ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যেতে না পারে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তদন্ত কার্যক্রমে আইনি সহায়তা নিশ্চিত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকীকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল বুধবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এদিকে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত চলাকালে হাসপাতালটির আরও কিছু অনিয়মের তথ্য সামনে এসেছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে একটি বেকারি পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে। হাসপাতালের ভেতরে কীভাবে এবং কোন বিবেচনায় এ ধরনের লাইসেন্স দেওয়া হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD