1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত রাজনীতি আমার কাছে একটি ইবাদত’: জহির উদ্দিন স্বপন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আনোয়ারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অংশগ্রহণ মানিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে শান্তি ফেরাতে বড় সফলতা: ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি নীলফামারীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: বৃদ্ধ গ্রেপ্তার

আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

হজ শেষে দেশে ফিরে পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সোমবার রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবার সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামীর আমির।

এরপর তিনি সাংবাদিকদের বলেন, ১৯ মে এই হত্যাকাণ্ড হয়েছে। সেদিন দিবাগত রাতেই আমি হজের সফর শুরু করি। ওই সময়ই খবর পাই এই নৃশংস ঘটনা ঘটেছে। পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে জামায়াত সোচ্চার।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট—যারা এ ধরনের ঘৃণ্য ও বর্বরোচিত কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। যারা এভাবে আত্মস্বীকৃত ধর্ষণকারী ও হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদের সহযোগিতা করা, অন্যায়ের পক্ষ নেওয়া, দুষ্কৃতিকারীর পক্ষ নেওয়া।’

জামায়াত আমির বলেন, ‘অনুরোধ করব, আত্মস্বীকৃত এ ধরনের অপরাধীর পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ান। এ বিষয়টি নিয়ে কেউ যেন কোনো ধরনের রাজনীতি না করেন। করলে শিশুটি আমাদের ক্ষমা করবে না।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘আমরা বারবার বলেছি, এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। কিন্তু হয়েই চলছে, বন্ধ হচ্ছে না। এর মূল কারণ হলো—বিচারের নামে অবিচার, বিচারের নামে দীর্ঘসূত্রতা এবং বিচারের নামে তামাশা। এসব কারণে বিচারের প্রতি মানুষের কোনো আস্থা নেই।’

শফিকুর রহমান বলেন, আমাদের বিচারের প্রতি অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে। আমরা চাই, এ সংস্কৃতি থেকে বিচার বিভাগ বের হয়ে আসুক। বিচার বিভাগ শতভাগ স্বাধীন হোক। স্বাধীনতা নিয়ে তারা ন্যায়বিচার করুক। আমরা এটিই দাবি করব।

বিরোধীদলীয় নেতা বলেন, এখন ধানাইপানাই করে আসামিরা আরও কারও নাম বলতে পারে বিচারকে দীর্ঘসূত্রতায় ফেলতে। এটি একটি চক্রান্ত। এই ঘটনার বিচার নিয়ে কোনো তামাশা করা হোক, আমরা তা চাই না।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, আগামী ৭ জুন বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিনেই শুধু শিশুটির জন্য নয়, এ দেশের প্রত্যেকটি মেয়ের বাবা, দাদা ও নানা হয়ে আমি দাঁড়াব, ইনশাআল্লাহ। লড়াই চলবে, এ লড়াইয়ে মানবতার বিজয় হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD