1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উইলিয়ামস সোয়েটার লিমিটেড স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ, আশুলিয়াযর বাইপাইলে শ্রমিকদের বিক্ষোভ কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু আমতলীতে জমজমাট ঈদবাজার রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ

পরকীয়ার দ্বন্দ্বে খুন হলেন অটোচালক সাদ্দাম

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঞ্চল্যকর অটোররিকশাচালক সাদ্দাম হোসেন (৩০) হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২২ জানুয়ারি) রাতে জেলা শহরের ভাদুঘর এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার শচীন চাকমা।

তিনি জানান, গত শুক্রবার নবীনগরের দৌলতপুর থেকে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার ভেতর ঘাতক বাবুলকে নরসিংদী জেলার শিবপুর থানার ইটাখোলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বাবুল।

গ্রেপ্তার বাবুল নেত্রকোনা জেলার সদর থানার খায়ের বাংলা মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

জবানবন্দিতে ঘাতক বাবুল জানান, তার স্ত্রী শায়েস্তারার সঙ্গে নেত্রোকোনা জেলার কাদের মিয়ার পরকীয়া প্রেম ছিল। এরই ধারাবাহিকতায় শায়েস্তারা কাদের মিয়ার সঙ্গে পালিয়ে নরসিংদীতে পাড়ি জমান। পরে তিনি তার স্ত্রীকে অবৈধ সম্পর্ক থেকে ফিরিয়ে আনতে শায়েস্তারার ছোট বোন ও তার স্বামী সাদ্দামের কাছে সহযোগিতা চান। কিন্তু সাদ্দাম ও তার স্ত্রী শায়েস্তারার পক্ষ নিয়ে তাকে সহায়তা করেনি। এতে তিনি ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার রাতে সাদ্দামকে একটি জমিতে ডেকে নিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশ্ররাফপুর গ্রামের বিলের জমি থেকে সাদ্দামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বিদ্যাকূট গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD