1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার নাগেশ্বরীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতার আয়োজন স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জোরালো বার্তা “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়” ঘাটাইলে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আশুলিয়ায় চলমান মামলার মধ্যেই বসতবাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পীরগঞ্জে জাতীয় কৃষক দিবস পালিত: ভূমিহীন কৃষকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মদনে পূর্ব শত্রুতার জেরে ধারালো ছুরি দিয়ে আঘাত গুরুত্ব আহত যুবক ​কয়রায় বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য: ‘পবিত্র রমাদানে মানুষকে জিম্মি করা চলবে না’ সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪২ বার পড়া হয়েছে

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেই ক্রিকেটের এই কুলীন সংস্করণকে বিদায় জানাবেন তিনি।

আজ ভারতের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটা জানান এই অলরাউন্ডার। একইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের জার্সিতে খেলে ফেলেছেন নিজের শেষ টি-টোয়েন্টি।

বেশ লম্বা সময় ধরেই দেশের বাইরে আছেন সাকিব। অবশ্য এই সময়টায় বাংলাদেশও ঘরের মাটিতে কোনো ম্যাচ খেলেনি। তবে আগামী অক্টোবরে দুটি টেস্ট খেলতে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ দিয়ে টেস্টে ক্রিকেটে ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও দেশের মাটিতে খেলতে পারবেন কি না তা নিয়েও রয়েছে শঙ্কা, যেহেতু এখন তার নামে হত্যা মামলা হয়েছে।

সাকিব বলেন, ‘দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে আমার। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে আমার শেষ টেস্ট। ’

‘ইতোমধ্যেই বিশ্বকাপে আমি আমার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছি বলে মনে করি। বিসিবির সঙ্গে আমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে এবং ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মনে হয়েছে এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর। কোনো আক্ষেপ রেখে আমি এই সিদ্ধান্ত নিইনি। ’

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন সাকিব। ২০০৭ সালে অভিষেকের পর থেকে ৫ সেঞ্চুরি ও ৩১ ফিফটিসহ ৩৮.৩৩ গড়ে ৪ হাজার ৬০০ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে শিকার করেছেন ২৪২ উইকেট। এর মধ্যে ফাইফার পেয়েছেন ১৯ বার ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচ খেলে নিজের ঝুলিতে যোগ করেছেন ২ হাজার ৫৫১ রান ও ১৪৯ উইকেট।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD