1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উইলিয়ামস সোয়েটার লিমিটেড স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ, আশুলিয়াযর বাইপাইলে শ্রমিকদের বিক্ষোভ কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু আমতলীতে জমজমাট ঈদবাজার রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ

ঝালকাঠিতে ইমামদের সাথে মত বিনিময় সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

ঝালকাঠি : ঝালকাঠিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস জঙ্গিবাদ-মাদক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ, গুজবসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন, জেলা পর্যায়ে ইমাম সম্মেলন ও হজ-যাকাত বিষয়ে ইমামদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমান। এছাড়া এ সময় ঝালকাঠির চার উপজেলার আলেম-ওলামা ও ইমামগণ উপস্থিত ছিলেন।

যৌথভাবে মত বিনিময় সভার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD