1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতির ঈদের শুভেচ্ছা আমান উল্লাহ আমানের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী

রাজবাড়ীগুলো দ্রুত সংস্কার করে যাদুঘরে রুপান্তর করা হবে- প্রত্নতত্ব অধিদপ্তরর মহাপরিচালক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রাচীন ও ঐতিহাসিক টংনাথের রাজবাড়ী, জগদল জমিদারী ও হরিপুর উপজেলার রাজবাড়ী পরির্দশন করেন প্রত্নতত্ব অধিদপ্তরর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। শনিবার (৫ অক্টোবর) সকালে তিনি প্রথমে হরিপুর উপজেলার রাজবাড়ী পরিদর্শন করেন। পরে রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ী পরির্দশন করেন।

এ সময় রাজবাড়ী চত্বরে সংক্ষিপ্তভাবে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতিক। এগুলো সংস্কার করা জরুরী। তিনি বলেন ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে।পর্য়ায়ক্রমে তিনটি রাজবাড়ী সংস্কার করে এগুলোকে যাদুঘর হিসাবে রুপান্তর করা হবে।

তিনি রাজবাড়ীগুলো সংরক্ষন ও রক্ষনাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরিশেষে তিনি বলেন, রাজবাড়ীগুলো অব্যশই সংস্কার করে দ্রুত যাদুঘরে রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবে মতবিনিময় সভায় রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন-রাণীশংকৈল ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন,কান্তস্বর প্রত্নতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন প্রমূখ।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন আলী,বাচোর ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম,ছাত্রদল নেতা আরজুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।

প্রসঙ্গত: এসব রাজবাড়ীগুলো দীর্ঘদিন যাবত অবহেলা অযত্নে পড়ে ছিল। রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ হাই কোর্টে সংস্কারের জন্য রিট করলে বিষয়টি প্রত্নতত্ব বিভাগের নজরে আসে। এরপর থেকে ঐতিহাসিক ঐতিহ্য বহনকারী ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা রাজবাড়ীগুলোর সংস্কার কাজ শুরু হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD