1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতির ঈদের শুভেচ্ছা আমান উল্লাহ আমানের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী

গৌরনদীতে দুর্গাপূজা উপলক্ষে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ||
বরিশালের গৌরনদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সাথে গৌরনদী বন্দর পূজা উদ্যাপন পরিষদ মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে পূজা উদযাপন কমিটির সভাপতি গনেশ্ব চন্দ্র দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তিনি বলেন, বিএনপি সব সময় সনাতনীদের পাশে ছিলো। তাই নির্ভয়ে জাঁকজমকভাবে দুর্গাপূজা উদযাপন করার আহ্বান জানান তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী বন্দর পূজা উদযাপন পরিষদ ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বলেন স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপি নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়েছে। যার ফলে পতিত স্বৈরাচার সুযোগ নিতে পারেনি।

কিন্তু তারা সম্মুখে না থাকলেও গোপনে ওঁৎপেতে রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপি প্রস্তুত। উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে যেন সনাতনীরা দুর্গাপূজা করতে পারে তাই বিএনপি সকল সহযোগী করবে।

ইউনিয়ন, উপজেলা, পৌরসভার সকলের উদ্যেশে বলেন পতিত স্বৈরাচারের দোসররা যতই ষড়যন্ত্র করুক, তা দেশের জনগণ রুখে দিবে। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দিনরাত আপনাদের পাশে থাকবে। সভার সভাপতি বক্তব্যে বলেন গত ১৭ বছরের আমরা যা করতে পানি নি তা আমরা এবারের পূজায় তা করতে পেরেছি সাজ-সজ্জা থেকে গেইট স্টেজ সহ সকল কর্মকান্ড আমরা করতে পেরেছি।

এ সময় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইউনুস মিয়া। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল যুবদল জেলা উত্তর সদস্য সচিব গোলাম মোরর্শেদ মাসুদ, বরিশাল যুবদল জেলা উত্তর যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, গৌরনদী পৌর যুবদল সদস্য সচিব মোঃ মাহাতাব সরদার, গৌরনদী উপজেলা যুবদল আহ্বায়কা মোঃ মনির হোসেনের সঞ্চালনায়। আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা কৃষক দলের নেতা মোঃ সরোয়ার হোসেন মোল্লা, গৌরনদী পৌর ছাত্রদল নেতা মোঃ মেহেদী হাসান, মোঃ রনি, সাগর সহ অন্যন্য নেতাকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD