1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উইলিয়ামস সোয়েটার লিমিটেড স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ, আশুলিয়াযর বাইপাইলে শ্রমিকদের বিক্ষোভ কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু আমতলীতে জমজমাট ঈদবাজার রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ উজিরপুরে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার দেয়া খেঁজুর বিতরণ অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম

শরীয়তপুরে বিটিভি সাংবাদিকের উপর ছোট ভাইয়ের নেতৃত্বে হামলা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

জুয়েল মিয়া, শরীয়তপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শরীয়তপুর জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপনের উপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক শত্রুতার জেরে তার ছোট ভাই সাইদুর রহমান সুইট এ হামলার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সাংবাদিক মফিজুর রহমান রিপন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সোমবার বিকেলে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক মফিজুর রহমান রিপনের ছোট ভাই সাইদুর রহমান সুইট বেশ কিছুদিন যাবত তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও একটি দেওয়ানী মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। এ বিষয়ে মফিজুর রহমান রিপন রবিবার দুপুরে নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করার জন্য তার ভোজেশ্বরের বাড়ি থেকে বের হয় এবং ভোজেশ্বর বাস-স্ট্যান্ডে মদীনা হোটেলের নিকট পৌঁছালে তার ছোট ভাই সাইদুর রহমান সুইটের নেতৃত্বে তার উপর হামলা চালায়।

সাংবাদিক মফিজুর রহমান রিপন জানান, হামলাকারীরা তার উপর বাঁশের লাঠি, কাঠের টুকরা ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিণ্ন স্থানে নীলাফুলা জখম করে এবং নাকের হাড় ভেঙ্গে ফেলে। এসময় তার সাথে থাকা নগদ ১০ হাজার টাকা ও একটি ক্যামেরা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সাইদুর রহমান সুইটকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মফিজুর রহমান রিপন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD