1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উইলিয়ামস সোয়েটার লিমিটেড স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ, আশুলিয়াযর বাইপাইলে শ্রমিকদের বিক্ষোভ কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু আমতলীতে জমজমাট ঈদবাজার রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ

ধামরাই কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ৮৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার মো. মামনুন খান অনীক।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় ধামরাই উপজেলা পরিষদ মিলায়তন কক্ষে ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি জমির ফসল বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন খান অনীক।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ধামরাই উপজেলা ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১৬টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মধ্যে ৪ হাজার ৩০০ জনকে সরিষা, ১০০জনকে খেসারী বীজ, ৩১০জনকে ভুট্টা বীজ, ৬০ জনকে গমের বীজ, ৪৫ জনকে মসুর বীজ এবং ৮০ জনকে শীতকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়।

এছাড়া প্রতিজন কৃষক গম, সরিষা ও শীতকালীন পেঁয়াজের জন্য ১ কেজি ডিএপি ও এমওপি সার পেয়েছেন। মসুর ও খেসারী বীজের জন্য ১ কেজি ডিএমপি ও কেজি এমওপি সার এবং ভুট্টা বীজের জন্য প্রতি কৃষক ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশ চন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD