1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২০ কেজির কোরাল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে এবার এক জেলের জালে ধরা পড়ল ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। জেলে শাকিল মাঝির ইলিশের জালে এই মাছটি ধরা পড়ে।

বুধবার দুপুরে কোরাল মাছটি কুয়াকাটা মৎস্য বাজারে নিয়ে আসা হয়। পরে নিলামের মাধ্যমে ১ হাজার ৫০ টাকা কেজি দরে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ি শাহাবুদ্দিন মাছটি কিনে নেন।

জেলে শাকিল মাঝি জানান, সাগরে জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে কোরালটি আটকা পড়ে। এর আগে এত বড় মাছ তাদের জালে ধরা পড়েনি। প্রথমে মাছটি জাল থেকে ট্রলারে তুলতে বেগ পেতে হয়। তবে মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে জেলেরাও খুশি।

মাছ ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, সমুদ্রিক বড় মাছের চাহিদা রয়েছে। তাই মাছটি ঢাকার বাজারে পাঠানো হবে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে আরও বড় বড় মাছ রয়েছে। জেলেরা গভীর সাগরে জাল ফেললে আশা করা যায় নিরাশ হবেন না। আগের চেয়ে সাগরে মাছের উৎপাদন বেড়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD