1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতার দম্পতির ১৯তম বিবাহবার্ষিকী পালিত ধামরাইয়ে গভীর রাতে ডাকাতি, লুট ৭ লাখ টাকার মালামাল পলাশে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা পেল ২৫০ শিক্ষার্থীর সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন ঠাকুরগাঁওয়ের আয়েশা প্রকাশ পেল ইমন খানের নতুন গান ‘কার ঘড়ে কার পাখি’

মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ইমাম হোসেন নামের একজন কৃষক নিহত হয়েছে। নিহত ইমাম হোসেন উপজেলা নায়েকপুর ইউনিয়নের আখাঁশ্রী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

এ ঘটনাটি ঘটেছে উপজেলা নায়েক পুর ইউনিয়নের আখাঁশ্রী গ্রামে।

এতে গুরুতর আহত হয়েছে দু’পক্ষের কারী ইসলাম (৫০) রফিকুল ইসলাম ৩০) তৌহিদ মিয়া ( ৩৫) ,নারী সহ অন্তত ১৮ জন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শনিবার ১২ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে সোনাতন মিয়ার ছোট ভাই এলাই মিয়ার একটি ছাগল রুবেলের ধানের জমিতে গিয়ে ধান
খেয়ে ফেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষই মাঝে উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে।

এসময় কৃষক ইমাম হোসেন দু’পক্ষের ঝগড়া ফেরাতে গিয়ে বল্লমের আঘাতে গুরুতর আহত হয় পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে ডাক্তার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কৃষক ইমাম হোসেন।

নিহত ইমাম হোসেনের বড় ভাই ঈমান রাশিদ (৬৫) বলেন, আমার ছোট ভাই ঈমাম হোসেন ঝগড়া ফেরাতে গিয়েছিল পরে পরিকল্পিতভাবে ইদ্রিস মিয়ার লোকজন মিলে আমার ছোট ভাইয়ের দিকে এলোপাথাড়ি বল্লম দিয়ে ঘা শুরু করে এতে একটি বল্লমের আঘাত লাগে বুকের নিচে এ আঘাতে আমার ছোট ভাই নিহত হয়।

মদন থানা অফিসার ইনচার্জ ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি এখন শান্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD