1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  8. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  9. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  10. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  11. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  12. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে সিরাত উপলক্ষে সাংস্কিৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় অবৈধ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ প্রায় ২ কোটি টাকার পণ্য জব্দ, কর্মচারী আটক কয়রায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট মনিটরিং সভা সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে ৪০ পরিবারের মাঝে ২০০ গাছের চারা বিতরণ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ সনাতনধর্মী যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী কক্সবাজারে গ্রেপ্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয়

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে জাবি শিক্ষার্থীরা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৮ শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে অনশন কর্মসূচি শুরু করেন তারা।

অনশনকারী শিক্ষার্থীরা বলছেন, বিকাল তিনটার মধ্যে কুয়েট উপাচার্য পদত্যাগের ঘোষণা না দিলে তিনটার পর তারা ঢাকা-আরিচা মহাসড়কে বসে আমরণ অনশন শুরু করবেন।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদ সিয়াম, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহবায়ক আরিফুজ্জামান উজ্জল, চারুকলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আনজুম, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম ইমন ও জিয়াউদ্দিন আয়ান, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কাজী মেহরাব তুর্য।

এ বিষয়ে অনশনকারী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘কুয়েটে বর্তমান উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখা অসম্ভব হয়ে পড়েছে। কুয়েটের শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার অধিক সময় অনশনে আছেন। মৃত্যু শয্যায় আমাদের গণ-অভ্যুত্থানের সৈনিকেরা। এভাবে চলতে থাকলে মৃত্যুর কোলে ঢলে পড়বেন আমাদের মেধাবী প্রজন্ম। কিন্তু বর্তমান উপাচার্য নিজের চেয়ার আঁকড়ে ধরে স্বৈরাচারী মনোভাবের জন্ম দিয়েছেন। বর্তমান সরকার শিক্ষার্থীদের দাবির পক্ষে যৌক্তিক সুরাহা করতে পারেননি।’

অনশনকারী শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদ সিয়াম বলেন, ‘যে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই ইন্টেরিম গভার্নমেন্ট তৈরি হয়েছে এবং সরাসরি মাঠের দুজন ছাত্র উপদেষ্টা আছে। তারা যখন ছাত্র ইস্যুতে চুপচাপ থাকে, ছাত্র ইস্যুতে কার্যকর ভূমিকা পালন করতে পারেনা। এই কুয়েট রিলেটেড ইস্যুতে সারা বাংলাদেশে যদি একজন ছাত্রেরও কিছু হয়, যদি কুয়েটের উপাচার্য মাসুদের পদত্যাগ না হয় তাহলে আমরা মনে করি ছাত্র উপদেষ্টাদের গদিতে থাকার দরকার নেই। তারা তাদের অপারগতা স্বীকার করে পদত্যাগ করুক।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD