1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীতে মহান মে দিবস ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩

ভারত থেকে ঢুকছে আলু, দিনাজপুরে কমেছে দাম

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

দিনাজপুর: দেশের বাজারে আলুর দাম সহনীয় পর্যায়ে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। এতে হিলির স্থানীয় বাজারসহ দিনাজপুরে কমতে শুরু করেছে আলুর দাম।

গত কয়েক দিনের ব্যবধানে জাত ভেদে প্রতি কেজি আলুতে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত দাম কমেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) জেলা শহরের বাহাদুর বাজারে আলুর বাজার ঘুরে আলুর দাম কমার চিত্র দেখা গেছে। দাম কমায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

শহরের বড়বন্দর এলাকার বাসিন্দা গৌরাঙ্গ চন্দ্র রায় বলেন, গত তিন-চার দিন আগে এক ধড়া (৫ কেজি) কার্ডিনাল আলু ১৫০ টাকায় কিনেছিলাম। আজকে কিনলাম ১১০ টাকায়। ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ার কারণে দাম কমছে। ভরা মৌসুমেও আলুর চড়া দাম আগে কখনও দেখেনি। দাম কমলে আমরা সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হয়।

পৌর শহরের রামনগর এলাকা থেকে আলু কিনতে আসা রবিউল ইসলাম বলেন, দেশি জাতের আলু আজকে ৩৫ টাকা দরে কিনেছি। এক সপ্তাহ আগেও এই আলুর কেজি ছিল ৪২ থেকে ৪৫ টাকা। নিয়মিত বাজার মনিটরিংয়ের ব্যবস্থা থাকলে সব ধরনের পণ্যের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। সংশ্লিষ্টদের বিষয়টি বিবেচনায় রাখা উচিত।

বাহাদুর বাজারের আলো বিক্রেতা মাসুম বলেন, গত কয়েকদিন থেকে প্রতিদিনই আলুর দাম কমছে। যদিও ভারতীয় আলু দিনাজপুরের বাজারে খুব একটা আসে না। এখান থেকে বাইরে আলু কম সরবরাহ হবে। তাই বাজারে আলুর মজুদ বাড়ছে। দাম কমার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুতে জাত ভেদে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত কমেছে।

বাজার ঘুরে দেখা গেছে, কার্ডিনাল আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। এক সপ্তাহ আগে কেজি প্রতি যার দাম দিল ৩০ থেকে ৩২ টাকা। কারেজ আলু বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা। আগে বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকায়। হল্যান্ড জাতের আলু বর্তমানে বিক্রি হচ্ছে ২১ থেকে ২৩ টাকায়। কয়েকদিন আগে যার প্রতি কেজি মূল্য ছিল ৩০ থেকে ৩২ টাকা। আর দেশি জাতের আলু আগে ৩৮ থেকে ৪২ টাকা বিক্রি হলেও বর্তমানে ২৮ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

একই চিত্র হিলির স্থানীয় বাজারেও। ভারত থেকে আলু আমদানিতে প্রতি কেজিতে দাম কমেছে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত।

এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মুক্তা এন্টারপ্রাইজ চারটি ট্রাকে করে ভারত থেকে ১০০ টন আলু আমদানি করে। ৫২টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে বলে জানা গেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসব আলু সরবরাহ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD