1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দরবাড়ীয়া এলাকায় রবিবার দুপুরে তিনটি অবৈধ ইট ভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদাল।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দরবাড়ীয়া এলাকায় তিনটি ইটের ভাটার বৈধ কোন কাগজ না থাকায় জে আর বি ৪ লক্ষ টাকা, এসবি স্টারকে ৪ লক্ষ টাকা, এন বি এম ২ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় তিনটি ইট ভাটার কিছু অংশ ভেঙে দেয়া হয়।ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ ,উপজেলার শাহবাজপুর ভূমি অফিসার গিয়াস উদ্দিন, কালিয়াকৈর থানার (এস আই)আফজাল হোসেন সহ আনসার সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, তিনটি ইটভাটাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এদের কোন বৈধ কাগজপত্র না থাকায়, পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটাকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD