1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুর উপজেলার ইউএনও ৬০ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস ঢাকায় ৪ সেপ্টেম্বর থেকে গৌরনদীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময় ধামরাইয়ে শিক্ষক হান্নান হোসেনের বিষমুক্ত বেগুন চাষে বাজিমাৎ কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মেঘনায় ভেসে উঠল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ে মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ৫ টংগীবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আশুলিয়ায় শিক্ষাবিদ ড. সৈয়দ আলী আশরাফের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে পরোয়ানায় অভিযোগ সম্পর্কে কিছু লেখা থাকে না।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর সাজেদুল ইসলামকে থানায় নেওয়া হয়। পরোয়ানায় বিস্তারিত তথ্যের উল্লেখ না থাকায় তাৎক্ষণিকভাবে মামলার প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারের পর আজ সকালে সাজেদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD