
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়া থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
১১ সেপ্টেম্বর ২০২৬ রাত ৩টার দিকে আশুলিয়া থানার এসআই (নিরস্ত্র) কাজী কামাল মিয়া, এসআই আফজাল ও সঙ্গীয় ফোর্স মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শামীম মোল্লা (৩৫)-কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার শামীম মোল্লা মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী গ্রামের আঃ রহিম মোল্লার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার বগাবাগী এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন এবং অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা বিষয়টি নিশ্চিত করেছেন।