1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  10. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  11. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  12. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  13. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  14. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  15. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  16. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  17. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  18. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় শ্রমিক দল নেতার বাসায় হামলা-ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ, আহত ৭ গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া মতবিনিময় ও দোয়া সফলতার একমাএ হাতিয়ার শিক্ষা: ফাহমিদা হক এমপি রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা গিলের অপরাজিত ২২৩, ৮১১ রানের অবিশ্বাস্য ম্যাচ দাপটের সঙ্গে জিতলো ভারত! প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ কেরানীগঞ্জে ননদ ভাবি ইভেন্টসের আয়োজনে তিন দিনব্যাপী মেলা

আশুলিয়ায় শ্রমিক দল নেতার বাসায় হামলা-ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ, আহত ৭

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় শ্রমিক দল নেতার বাসায় হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। পৃথক তিনটি স্থানে সংঘটিত এসব ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। আহতদের মধ্যে কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় জব্বার নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার কাঠালতলা, চিত্রশাইলের মানিকগঞ্জ পাড়া ও কামরুলেট মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের বাসায় একদল লোক হামলা চালিয়ে ভাঙচুর ও গুলিবর্ষণ করে। এ সময় বাসার সিঁড়ির নিচে হামিম নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে। এ ছাড়া ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি সাঈদ হাসান মিঠুকেও কুপিয়ে ও গুলি করে আহত করার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এক চায়ের দোকানদার ও তাঁর ছেলেসহ অন্তত চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নারীসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

হামলার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে দুই পক্ষের মধ্যে। রবিউল ইসলামের অভিযোগ, মাদকের বিরুদ্ধে মিছিল করায় হাবিব ও হাসান বাহিনীর লোকজন তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে হাবিব দাবি করেছেন, এ হামলার সঙ্গে তিনি জড়িত নন। বরং প্রতিপক্ষের লোকজন তাঁর দুই ছেলেকে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের জেরে এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জব্বার নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে হামলার প্রকৃত কারণ, গুলিবর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে।

পৃথক তিনটি স্থানে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD