1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  10. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  11. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  12. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  13. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  14. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  15. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  16. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  17. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  18. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিমেই মিলবে পুষ্টি ও শক্তি, গৌরনদীতে পালিত হলো বিশ্ব ডিম দিবস গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন গৌরনদীর এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান গৌরনদীতে ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন গৌরনদীর এসিল্যান্ড মো. মেহেদী হাসান ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে দ্রুত ভূমি সমস্যার সমাধান করে জনগণের মন জয় করে গৌরনদী  থেকে বিদায় নিলেন এসিল্যান্ড মো. মেহেদী হাসান Medinova Care Gournadi — মেডিনোভা কেয়ার গৌরনদী। মাত্র ১০ টাকার চিকিৎসা, সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ। পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ গৌরনদীতে সরকারি খাসজমিতে দোকান বরাদ্দ ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মমর্যাদার নতুন পথ পেলেন দুই হতদরিদ্র মানুষ গৌরনদীতে প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, ৫৫ হাজার টাকা লুটের অভিযোগ অভিযোগের তীর কথিত বিএনপি নেতা ইরান সরদার ও নকশা আরিফের বিরুদ্ধে গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা

ডিমেই মিলবে পুষ্টি ও শক্তি, গৌরনদীতে পালিত হলো বিশ্ব ডিম দিবস

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
‘ডিমে পুষ্টি, ডিমের শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’—এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও সাধারণ মানুষের মাঝে ডিম বিতরণ করা হয়।
​শুক্রবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটারিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
​পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
​প্রধান অতিথির বক্তব্যে মো. ইব্রাহীম বলেন, “দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রোটিনের ঘাটতি পূরণে ডিমের বিকল্প নেই। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের মেধা বিকাশ ও শারীরিক সুস্থতায় প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়া অত্যন্ত প্রয়োজন।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভেটারিনারি সার্জন ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম, ডা. ওয়াহিদুল হক তুহিন এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল হাসান আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সভা শেষে সাধারণ মানুষের মাঝে ডিম খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও সচেতনতা বাড়াতে অতিথিরা উপস্থিত সর্বসাধারণের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD