1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ঈদযাত্রা নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধামরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ২০ পিস ইয়াবাসহ মো. সজিব হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সজিব হোসেন ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ও হেরোইন সেবনসহ নানা মাদক সেবন ও বিক্রি করে আসছিল। আজও ২০ পিস ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সজিব হোসেন জানায়, গত প্রায় এক বছর ধরে হেরোইন সেবন করছেন তিনি। আজ বেলিশ্বর এলাকার জাহাঙ্গীর নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেন তিনি। তবে জাহাঙ্গীর পালিয়ে যায়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান বলেন, ২০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করি। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। যেখানেই মাদকের খবর পাওয়া যায়, পুলিশ অভিযান পরিচালনা করছে। মাদক সংক্রান্ত তথ্য জানিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD