1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক দেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদকের বিরুদ্ধে সাংবাদিক নিয়োগে অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জে স্কুলের সামনে খোলা ম্যানহোলে চরম ঝুঁকি, দ্রুত ঢাকনা স্থাপনের দাবি বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৬ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের তালতলীতে ইলিশ শিকারে গিয়ে দুই ট্রলার ডুবি, উদ্ধার ১৬ জেলে; নিখোঁজ ২ ডিবি পরিচয়ে অপহরণ-ছিনতাই: ধামরাইয়ে ভুয়া ডিবির ৪ সদস্য গ্রেফতার নেদারল্যান্ডসের সঙ্গে গণমাধ্যম ও ডিজিটাল সহযোগিতা জোরদারের আগ্রহ তথ্যমন্ত্রীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন এইচ এম তারিকুল ইসলাম কাফী জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃক্ষপ্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান অমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান। তিনি বলেন, “পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে নিজেদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মনন, শৃঙ্খলা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সূত্রধর, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার এবং বিএডিসির কর্মকর্তা নাজমুল হক।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আব্দুল মান্নান রিপন, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উপস্থিত দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD