1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে আনোয়ারা উপজেলা প্রশাসন, পাশে ইউএনও মহিন উদ্দিন চা পাতা তুলতে গিয়ে অজগর : শ্রীমঙ্গলে আতঙ্কে শ্রমিকরা প্রাথমিক শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষ, ৬ পুলিশসহ আহত ১২ দীর্ঘ দুই বছর পর ভারতে ভ্রমণ ভিসা চালু! আমতলীতে অংশীদারদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সীমান্তে বিশেষ বেষ্টনীতে গাঁজা চাষ, অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার

চা পাতা তুলতে গিয়ে অজগর : শ্রীমঙ্গলে আতঙ্কে শ্রমিকরা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি দেখতে পেয়ে চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই সংলগ্ন ভুরভুরিয়া চা বাগানের সেক্টর-৯ এলাকায় চা শ্রমিকরা চা পাতা সংগ্রহের সময় হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান। এতে শ্রমিকদের মধ্যে ভীতির সঞ্চার হয় এবং তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেন।

পরে বিষয়টি চা বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে দক্ষতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD