1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু খাগড়াছড়ির মহালছড়িতে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামরাইয়ে বিষমুক্ত সবজি চাষে ভাগ্য বদল কৃষক আবুল কালামের আশুলিয়ায় ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে মারধর, টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর গৌরনদী সফর ঘিরে প্রস্তুতি জোরদার, অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বার্থী বাজারে মহাসড়ক যেন মৃত্যুফাঁদ: প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে শত শত শিক্ষার্থী বিটিএমএর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক খোকন আহম্মেদ হীরা আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ির মহালছড়িতে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় জঙ্গল থেকে এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (১০ জুলাই) শুক্রবার উপজেলা ২৪ মাইল এলাকার একটি গভীর জঙ্গল থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , ২৪ মাইল এলাকায় অবস্থিত কলেজের ঠিক বিপরীত পাশে এবং মূড়া পাড়ার একটি জঙ্গল থেকে গত কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন জঙ্গলের ভেতরে একটি অর্ধ গলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে মহালছড়ি থানা পুলিশকে জানানো হলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মরদেহটি সম্পূর্ণ বিকৃত ও অর্ধগলিত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের প্রাথমিক ধারণা, মৃত নারী একজন পাহাড়ি এবং সম্ভবত তিনি মারমা সম্প্রদায় হতে পারে। পুলিশে ধারণা নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

মহালছড়ি থানা পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত করাটাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। মৃত্যুর প্রকৃত কারণ এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, লোকালয়ের কাছাকাছি জঙ্গল থেকে এভাবে নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মনে নানা প্রশ্নের উঠেছে । এলাকাবাসী এই ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD