1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ৫ উজিরপুর উপজেলার ইউএনও ৬০ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস ঢাকায় ৪ সেপ্টেম্বর থেকে গৌরনদীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময় ধামরাইয়ে শিক্ষক হান্নান হোসেনের বিষমুক্ত বেগুন চাষে বাজিমাৎ কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মেঘনায় ভেসে উঠল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ে মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ৫ টংগীবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস ঢাকায় ৪ সেপ্টেম্বর থেকে

মোঃ মাসুদ সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
  • ঢাকায় আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস ৪ সেপ্টেম্বর থেক

 

দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের দক্ষতা উন্নয়নে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরের বিশেষ ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস ও হ্যান্ডস অন ওয়ার্কশপ। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে দীর্ঘ দিন ধরে প্রশিক্ষণ পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন সেলিনা মনির এ পর্যন্ত এক হাজারেরও বেশি নারীকে পেশাদার মেকআপের ওপর প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর হাত ধরে দেশের বিভিন্ন প্রান্তের অনেক নারী সফল ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট এবং বিউটি স্টুডিওর মালিক হিসেবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন। আধুনিক ব্রাইডাল মেকআপ শেখানোর পাশাপাশি অংশগ্রহণকারীদের পেশাগতভাবে স্বাবলম্বী করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

পাঁচ দিনব্যাপী এই নিবিড় ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের ব্রাইডাল মেকআপ, স্কিন প্রিপারেশন, আধুনিক বিউটি ট্রেন্ড, ক্লায়েন্ট ব্যবস্থাপনা ও প্রফেশনাল বিউটি ব্যবসা পরিচালনার খুঁটিনাটি হাতে-কলমে শেখার সুযোগ পাবেন। সফরের অংশ হিসেবে জনপ্রিয় মডেল বারিশা হককে নিয়ে একটি বিশেষ ফটো ও ভিডিও ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন সেলিনা মনির, যা দ্রুতই প্রকাশ্যে আসবে।

আয়োজনে প্রধান আউটফিট পার্টনার হিসেবে ব্রাইডাল পোশাক সরবরাহ করছে ‘Eleni’ এবং অফিশিয়াল কসমেটিকস পার্টনার হিসেবে আন্তর্জাতিক প্রসাধনী সরবরাহ করছে ‘The Beauty Mall’। আয়োজকদের প্রত্যাশা, এই মাস্টারক্লাসটি দেশীয় বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন পেশাদার তৈরিতে এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD