1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ঈদযাত্রা নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে শেষ হলো ২৭তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়ন সিপাহি পদের নিয়োগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের আনসার ভিডিপি একাডেমিতে সফলভাবে শেষ হলো ২৭তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়ন সিপাহি পদের নিয়োগ কার্যক্রম। শেষ দিনে নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও কুষ্টিয়া জেলার হাজারো তরুণ অংশ নেন এই বাছাই প্রক্রিয়ায়। কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ এ একাডেমিতে ১২দিন ব্যাপী এ নিয়োগ কার্যক্রম স্বচ্ছতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ ছিল দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিমুক্ত। এজন্য বাহিনী প্রধানের কঠোর নির্দেশনায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হয়। প্রার্থীদের প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান, উচ্চতা যাচাই এবং প্রাক-প্রাথমিক মেডিকেল পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ধাপে ধাপে ৮০০ মিটার রান, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প ও টায়ার ড্রাগিং টেস্টে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় প্রার্থীরা।

শারীরিক সক্ষমতা পরীক্ষায় সফলদের জন্য পরবর্তী ধাপ ছিল প্রাথমিক মেডিকেল টেস্ট ও কাগজপত্র যাচাই। এরপর অনুষ্ঠিত হয় লিখিত ও মৌখিক পরীক্ষা। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর প্রার্থীদের শেষ ধাপে মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন শেষে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।

এই নিয়োগ কার্যক্রমে তরুণ প্রার্থীদের চোখেমুখে ছিল আত্মবিশ্বাস ও দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার। নিয়োগ পাওয়া অনেক তরুণ জানান, তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করবেন এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবেন। কেউ দিনমজুরের সন্তান, কেউ ভ্যানচালক বা সবজি বিক্রেতার সন্তান, আবার কারো বাবা নেই—তাদের মায়েরা গার্মেন্টসে কাজ করেন। ঘুষ ছাড়া চাকরি পেয়ে তারা গর্বিত এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী।

বাংলাদেশ আনসার ভিডিপির উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোঃ ফয়সাল আহাম্মদ ভুঁইয়া বলেন, “এই নিয়োগকে সম্পূর্ণ স্বচ্ছ রাখতে বাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ধাপ কঠোরভাবে তদারকি করা হয়েছে।”

২৭তম ব্যাচের এই নিয়োগ তরুণ প্রজন্মের দেশসেবার অঙ্গীকারের উজ্জ্বল প্রতিচ্ছবি এবং ভবিষ্যতে দক্ষ, আধুনিক ও গণমানুষের আনসার-ভিডিপি বাহিনী গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD