1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর জনসভা ভণ্ডুলের অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ভণ্ডুল করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শনিবার বিকাল ৩টার দিকে রামকান্তপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমাদের সভা ভণ্ডুল করে দেন। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে সভা করার অধিকার রয়েছে সবার। বিএনপির এমন আচরণ অন্যায় ও বিধিবহির্ভূত।”

তিনি আরও অভিযোগ করেন, “বিএনপির নেতাকর্মীরা তিন-চারটি দলীয় ব্যানার তৈরি করে আমাদের আয়োজিত সভাগুলো পণ্ড করার চেষ্টা চালাচ্ছে। আমরা এখন আতঙ্ক ও হুমকির মধ্যে আছি।”

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সালথা উপজেলা নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, সেক্রেটারি তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ওলিউজ্জামান ও জামায়াত নেতা কাজী সায়েম প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, “জামায়াতের ওই সভাস্থলে স্থানীয় বিএনপির এক নেতা যোগদান করার কথা ছিল।

এ কারণেই কিছু বিএনপি নেতাকর্মী সেখানে বাধা দিয়েছে বলে শুনেছি।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD