1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় ডিবির অভিযান, আব্দুল বারেক আটক গৌরনদীতে বিএনপির বিশেষ বর্ধিত সভা, বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, যুবককে গুলি দুবলার চরের রাস পূজায় কঠোর নিরাপত্তা, ৫টি নির্ধারিত রুটে চলাচল করতে পারবেন পুণ্যার্থীরা শীত আসার আগেই ৫শত দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর, রাণীশংকৈলে পাশে দাঁড়াল আকিজ-মনোয়ারা ট্রাস্ট

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে কয়রার শিক্ষা অফিস, ১১ পদের ৭ জন শুন্য ভোগান্তিতে দাপ্তরিক কার্যক্রম

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভুগছে। প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এতে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর প্রশাসনিক কার্যক্রম, তদারকি ও বিভিন্ন দাপ্তরিক কাজে চাপ বাড়ছে। জনবল সংকট লাঘবে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবি উঠছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অফিসটিতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পাঁচটি পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র তিনজন।

এ ছাড়া উচ্চমান সহকারীর একটি, হিসাব সহকারীর একটি, অফিস সহকারীর দুটি এবং এমএলএসএসের একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে প্রয়োজনীয় জনবল ছাড়াই চলছে অফিসের নিয়মিত কার্যক্রম। বহিরাগত লোক দিয়ে জরুরি সেবার কাজ করে নিতে হচ্ছে এমন দাবি সংশ্লিষ্টদের। শিক্ষা অফিসের গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় কর্মকর্তাদেরকে অফিস সহায়কের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। একদিকে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার মান তদারকি, অন্যদিকে দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ, হিসাব-নিকাশ এবং প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে বাড়ছে কাজের চাপ। এতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

কয়রা উপজেলার ১৪২ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ সকল বিদ্যালয়গুলো ৮৭৪ জন শিক্ষক রয়েছে। আছে হাজার হাজার শিক্ষার্থী। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা শিক্ষা অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় এসব কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে। বেদকাশি বতুল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামাল উদ্দিন বলেন, শিক্ষা অফিসে লোকবল সংকটের কারনে অনেক সময় নানা সমস্যার সন্মুখীন হতে হয়। সব পদে লোকবল না দেওয়া গেলেও অচিরেই অফিস সহকারি ও কম্পিউটার অপারেটরের প্রয়োজন। এতে করে একটু হলেও ভোগান্তি কমবে।

মদিনবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার বলেন, অফিসের অনেক পদখালী এটি দির্ঘদিনের সমস্যা। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতে উপজেলা শিক্ষা অফিসে শূন্য পদগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন। প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী সংকট নিরশন করা হলে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের দাপ্তরিক কাজ এবং শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, জনবল সংকটের কারনে অনেক কাজ করতে বিঘ্ন সৃষ্টি হয়। বর্তমানে বহিরাগত লোকদের মাধ্যমে অফিসের জরুরি কার্যক্রমগুলো চালানো হচ্ছে। জনবল সংকটের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষদের জানানো হয়েছে। অচিরেই এই সমস্যার সমাধান করা দরকার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD