1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আশুলিয়ায় স্বামীর নির্যাতনে অতিষ্ঠ সুমি, থানায় লিখিত অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় স্বামীর শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক গৃহবধূ।

অভিযোগকারী ওই নারীর নাম সুমি আক্তার (২২)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোলেছরামপুর গ্রামের সাহাবুদ্দিন গাজীর মেয়ে। বর্তমানে তিনি আশুলিয়ার তৈয়বপুর এলাকায় মনি মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন।

অভিযোগ সূত্রে জানা  যায়, প্রায় ৫ মাস আগে শরিয়াহ ও রাষ্ট্রীয় বিধি মোতাবেক মোঃ হানিফ (৩৫) নামের এক ব্যক্তির সঙ্গে তার বিবাহ হয়।  কিন্তু বিয়ের পর জানতে পারেন, হানিফের আগেও এক স্ত্রী আছে। এ তথ্য বিয়ের আগে গোপন রাখা হয় বলে অভিযোগ করেছেন সুমি আক্তার।

বিবাহের পর থেকেই স্বামী হানিফ তার ভরণপোষণ না দিয়ে উল্টো মানসিক ও শারীরিকভাবে নির্যাতন শুরু করেন। সুমি চাকরি করে সংসার চালিয়ে যাচ্ছিলেন।

গত ০৬ নভেম্বর ২০২৫ বিকাল ৪টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী হানিফ উত্তেজিত হয়ে তাকে বেদম মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় হানিফ তার স্ত্রীর কাছ থেকে ৬০ হাজার টাকা, ৫ আনা স্বর্ণের গলার চেইন, ৮ আনা স্বর্ণের কানের দুল, ৫ ভরি রুপার নুপুর এবং একটি ভিভো স্মার্টফোন নিয়ে পালিয়ে যান।

অভিযোগ সূত্রে জানা যায়, হানিফ বর্তমানে তার প্রথম স্ত্রী তাহমিনার কাছে অবস্থান করছেন এবং সুমিকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছেন। পরে হানিফের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোনে গালাগালি করে ভয়ভীতি প্রদর্শন করেন।

ভুক্তভোগী সুমি আক্তার বলেন, “বিবাহের পর বুঝতে পারি সে প্রতারক। টাকা ও গয়না নিয়ে আমাকে ফেলে চলে গেছে। আমি আইনের আশ্রয় নিয়েছি।”

এ বিষয়ে আশুলিয়া থানার একটি সূত্র জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD