1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীর খাঞ্জাপুরে মেম্বার পদপ্রার্থী হতে চান মাইনুল ইসলাম (মানু) ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা চার শিল্প এলাকা প্রায় স্বাভাবিক, আশুলিয়ায় পাল্টাপাল্টি ধাওয়া অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, তিনদিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ৭ নভেম্বরের নেতৃত্বে ‘জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব’ থাকত না আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে লাভ হবে না: রিজভী ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতির ধারণা মাছের বাজারে স্বস্তি নেই, কমেছে কয়েকটি নিত্যপণ্যের দাম হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, দুই তেলের ট্যাংকারে আগুন

‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

‘বিকেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা’—বুধবার রাতে মায়ের সঙ্গে শেষ কথা বলার সময় এ কথাই বলেছিলেন সেনা সদস্য তিতাস শেখ (২৮)। কিন্তু পরদিন বৃহস্পতিবার টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান তিনি। পরিবারের তিন সদস্যের মধ্যে দুজনই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন; তার বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য। ছেলের মৃত্যুর খবরে মা রেখা বেগমের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী সুমাইয়া আক্তার। আর ছেলেকে হারিয়ে নির্বাক বাবা আফজাল শেখের চোখ দিয়ে ঝরছে অশ্রু।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাসের বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ এই দৃশ্য। দুই ভাই ও এক বোনের মধ্যে তিতাস ছিলেন সবার বড়। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, ২০১৭ সালে সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিতাস। চার বছর আগে পাশের গ্রামের সুমাইয়া আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। চার বছরের দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান হয়নি। আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাওয়ার কথা ছিল তিতাসের। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের গুলিতে থেমে গেল তার জীবন।

স্বামীকে হারিয়ে বারবার বিলাপ করছেন সুমাইয়া। কাঁদতে কাঁদতে তিনি বলছেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’

ছেলের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন মা রেখা বেগমও। তিনি জানান, গত বুধবার রাতে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তিতাস বলেছিলেন, ‘আগামীকাল বিকেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা।’ ছেলের সেই কথাই যে শেষ কথা হয়ে থাকবে, তা ভাবতেও পারেননি তিনি। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কেবলই বিলাপ করছেন মা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলছিল। এ সময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে।

পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ রামু সিএমএইচে রয়েছে বলে জানিয়েছে পরিবার। মরদেহ আনতে সেখানে গেছেন তার ছোট ভাই সেনাসদস্য আকরাম হোসেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে করে তিতাসের মরদেহ বিকেল ৩টা ২০ মিনিটে বাড়িতে পৌঁছাবে। এরপর বিকেল চারটার মধ্যে গ্রামের বাড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD