1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা চার শিল্প এলাকা প্রায় স্বাভাবিক, আশুলিয়ায় পাল্টাপাল্টি ধাওয়া অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, তিনদিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ৭ নভেম্বরের নেতৃত্বে ‘জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব’ থাকত না আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে লাভ হবে না: রিজভী ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতির ধারণা মাছের বাজারে স্বস্তি নেই, কমেছে কয়েকটি নিত্যপণ্যের দাম হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, দুই তেলের ট্যাংকারে আগুন রোনালদোর বিদায়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পর্তুগাল

মাছের বাজারে স্বস্তি নেই, কমেছে কয়েকটি নিত্যপণ্যের দাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার

রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সপ্তাহের ব্যবধানে মিশ্র চিত্র দেখা গেছে। কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কয়েকটি পণ্যের দাম কমেছে।

তবে মাছের বাজারে উচ্চমূল্য অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি দেশি আদা ১৩০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে একই পণ্য বিক্রি হয়েছিল ১২৫ থেকে ১৫৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ৫ টাকা বেড়েছে আদার দাম।

অন্যদিকে কাঁচা মরিচের বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৮০ থেকে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

এ ছাড়া দেশি পেঁয়াজ ও বেগুনের দামও কিছুটা কমেছে।

বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৬০ টাকা এবং বেগুন ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা এবং বেগুনের দাম ছিল ৭০ থেকে ১২০ টাকা।

তবে চাল ও সয়াবিন তেলের বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। রাজধানীর বাজারে প্রতি কেজি মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম রয়েছে ১৮৯ থেকে ২০০ টাকার মধ্যে।

এদিকে নিত্যপণ্যের কয়েকটি আইটেমের দাম কমলেও মাছের বাজারে চড়া দামের চাপ কমেনি। রাজধানীর মহাখালী কাঁচাবাজারে প্রতি কেজি তেলাপিয়া ২৬০ টাকা, চাষের কই ২২০ টাকা এবং পাঙাশ ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া সিলভার কার্প প্রতি কেজি ২৮০ থেকে ৩৫০ টাকা, মিরর কার্প ৩৫০ থেকে ৪০০ টাকা এবং মাঝারি আকারের পাবদা মাছ ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রুই ও কাতলা মাছের দামও ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। আকার ও মানভেদে প্রতি কেজি রুই ও কাতলা ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের কাতলার দাম কোথাও কোথাও ৬৫০ টাকা পর্যন্ত উঠেছে।

চিংড়ির বাজারেও উচ্চমূল্য বিরাজ করছে। প্রতি কেজি চাষের চিংড়ি বিক্রি হচ্ছে প্রায় ৯০০ টাকায়। আর বড় আকারের গলদা চিংড়ির দাম ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

এদিকে ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। বাজারে ছোট আকারের ইলিশ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকা, মাঝারি আকারের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং বড় আকারের ইলিশ প্রায় ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD