
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালির সিসিলি অঞ্চলের পালেরমো শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পালেরমো শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালেরমো বিএনপির সদ্য সাবেক সভাপতি জনাব লিটন মল্লিক। সভা পরিচালনা করেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মাসুদ আকন।
এ সময় উপস্থিত ছিলেন পালেরমো বিএনপির সম্মানিত সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসলাম খান, সেলিম উল্লাহ ও আলতা মির্জা। আরও উপস্থিত ছিলেন সদ্য সাবেক কমিটির সহসভাপতি ও জিয়া পরিষদের আহ্বায়ক বোরহান উদ্দিন, সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন, আজাদ চৌধুরী, জামাল উদ্দিন, আমির আলী ও আতাউল গনি।
এ ছাড়া সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন মিঠু, সাবেক সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান জামাল তালুকদার, সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক প্রচার সম্পাদক ও সিলেট জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ওয়ালিদুর রহমান সোহেল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন বিএনপির সাবেক ১ নম্বর সদস্য ও কুমিল্লা ফোরামের প্রধান উপদেষ্টা হান্নান খান, কুমিল্লা ফোরামের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি মানির হোসাইন ও যুগ্ম সম্পাদক আবুল কাসেম। বৃহত্তর সিলেট ফোরামের সাধারণ সম্পাদক লাভলু মিয়া এবং সহসভাপতি সাদেক আহমেদও উপস্থিত ছিলেন।
ইতালি কেন্দ্রীয় যুবদলের সহ-অর্থবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন, পালেরমো যুবদলের সদস্যসচিব সেবুল নয়ন এবং আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান মমিন, আমির হামজা, মইনুল হোসেন, মুনসুর সানী ও মোসাব্বির হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় পালেরমো বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, জিয়া পরিষদ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি পালেরমো শহরে সক্রিয় বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি ও সাধারণ মানুষও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয়তাবাদী চেতনা, ঐক্য, সংগঠনকে সুসংহত করা এবং প্রবাসে বাংলাদেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয়। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সবশেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, নেতাকর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পালেরমো বিএনপির নেতৃবৃন্দ।