1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা

রাণীশংকৈলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ১

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অফিসযাত্রার পথে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সমাজকর্মী মাহাবুব আলম দুলাল (৩৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকর্মী খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) সকালে নেকমরদ–রাণীশংকৈল মহাসড়কের খুটিয়াটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো দুই সহকর্মী মাহাবুব ও খায়রুল—মোটরসাইকেল যোগে সমাজসেবা অফিসে যাচ্ছিলেন। সকাল প্রায় ১০টার দিকে খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে নেকমরদগামী একটি কাভার্ড ভ্যান (পিকআপ) মাহাবুবের ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত দু’জনকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খায়রুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত মাহাবুব আলম বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আহত খায়রুল ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের পলিউদ্দীনের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমসহ সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। প্রিয় সহকর্মীর মৃত্যুতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার এসআই কমলেস জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে, গাড়ির চালক পলাতক। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD