1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল ও ফোক গানে শ্রোতাদের মন জয় করছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রুপা নূরী সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী: সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের মিছিল চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল কপ-৩১ সম্মেলনের মধ্যেই কয়রায় জলবায়ু ন্যায্যতার দাবিতে র‍্যালি ও মানববন্ধন উজিরপুরে ওটরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ধামরাইয়ে ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার গৌরনদীতে জমি নিয়ে বিরোধ, দ্বিতীয় দফায় গাছ কাটার অভিযোগে ৯৯৯-এ ফোন আমতলী এলজিইডি’র হিসাব শাখায়  আগুন! হানি ট্র্যাপের অভিযোগে আলোচনায় গৌরনদীর পিউ, সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ

কপ-৩১ সম্মেলনের মধ্যেই কয়রায় জলবায়ু ন্যায্যতার দাবিতে র‍্যালি ও মানববন্ধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। তুরস্কের আনতালিয়ায় বিশ্বনেতাদের আলোচনা ও প্রতিশ্রুতির মধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ শিকার উপকূলীয় জনপদ খুলনার কয়রায় উঠেছে ন্যায্য অধিকার আদায়ের দাবি। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত উপকূলবাসীর জীবন-জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ, ক্ষতিপূরণ এবং জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীসংলগ্ন কাটকাটায় এ কর্মসূচি পালন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা,সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা সহ রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর দায় সবচেয়ে কম হলেও এর ভয়াবহ প্রভাব তাদেরই সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে।

প্রতিনিয়ত নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন মানুষ। লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, সুপেয় পানির সংকট বাড়ছে, জীবিকা হারিয়ে অনেক মানুষ বাধ্য হচ্ছেন এলাকা ছাড়তে। অথচ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল প্রান্তিক মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তারা আরও বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় যেসব আলোচনা হচ্ছে, সেসব সিদ্ধান্তে উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বরং ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সহজ শর্তে অর্থায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

বক্তারা মনে করেন, কয়রার মতো ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার মানুষের দাবি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথভাবে তুলে ধরা জরুরি। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কর্মসূচি থেকে কপ-৩১ সম্মেলনে উপকূলীয় মানুষের অধিকার, জলবায়ু অর্থায়নে ন্যায্য হিস্যা এবং ক্ষয়ক্ষতির যথাযথ স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য, জলবায়ু কর্মী,যুব প্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি, ও এলাকয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD