গাজীপুর : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর শহরের একটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার শহরের জোর পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আ ক ম মোজাম্মেল হকের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। যাতে তিনি বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং নেতাকর্মীদের আক্রমণ করার কথা রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর আগে ২০২৪ সালে ৫ আগস্টের পর আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের গ্রামের বাড়িতেও আক্রমণ চালিয়েছিল ছাত্র-জনতা।