1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু নুহা হত্যা: ময়নাতদন্তে বেরিয়ে এলো রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই কেউ বাড্ডা লিংক রোডে আগুনে জ্বলছে বাস গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন, ভাঙচুর গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে রাজপথেই জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন উপসম্পাদকীয় *অঘ্রাণে তোর ভরা ক্ষেতে: হেমন্তের সোনালি হাসিতে জেগে ওঠে বাংলা* গৌরনদীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাউল ও ফোক গানে শ্রোতাদের মন জয় করছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রুপা নূরী

পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে রাজপথেই জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান (অভি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপরাজনীতির বিরুদ্ধে ঢাকার ধামরাইয়ে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি ধামরাই যাত্রাবাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ধামরাই বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ধামরাই, সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে নাজমুল হাসান অভি বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে নিজ নিজ অবস্থানে থাকুন, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা জেলার পরিস্থিতি অস্থিতিশীল কিংবা প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আর ঘরে বসে থাকবেন না। রাজপথেই এর জবাব দেওয়া হবে।’

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তন এনেছে, তা কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ওপর আস্থা রেখেছে। দেশকে কীভাবে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া যায়, সেই প্রত্যাশা নিয়েই মানুষ এখন তাঁর নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে।

শেখ হাসিনার সমালোচনা করে নাজমুল হাসান বলেন, ‘যিনি নিজের দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে পরিবার-পরিজন নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁর জন্য আর নিজেদের জীবন নষ্ট করবেন না। পৃথিবীর কোনো ফ্যাসিবাদী সরকারই এভাবে পালিয়ে গিয়ে আবার ক্ষমতায় ফিরে আসতে পারে না। তাই আবেগের বশবর্তী না হয়ে নিজেদের ভবিষ্যৎ এবং পরিবার-পরিজনের কথা চিন্তা করুন।’

আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁরা রাজপথে ছিলেন এবং কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়, তা তাঁদের জানা আছে। তাই তাঁদের বাধ্য না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একসময় তাঁদের যেমন পরিবার-পরিজন ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদেরও তেমন পরিস্থিতির মুখোমুখি হতে হোক, তা তাঁরা চান না।

বক্তব্যের শেষে সবাইকে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানান নাজমুল হাসান। তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ তৈরি হলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আগামী দিনে বাংলাদেশ আরও উন্নত হয়ে বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান (মোহন), ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান (ফিরোজ) ও সদস্যসচিব সুজন মাহমুদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ ও সদস্যসচিব রাশেদুল ইসলাম (রাজু) প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD