1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সরাইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা জলঢাকায় পাম্পে তেলের তীব্র সংকট, খোলাবাজারে চড়া দামে তেল বিক্রি মদনে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ প্রতিপক্ষের পাথরের আঘাতে একজন নিহত ঈদে ভ্রমণপিপাসুদের টানে নতুন রূপে ঠাকুরগাঁওয়ের পার্ক ও পর্যটন কেন্দ্রগুলো আজকের প্রতিদিনের সম্পাদক খোকন হাওলাদারের ঈদ বার্তা সুবিধাবঞ্চিতদের মাঝে ‘প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থা’র ঈদ উপহার বিতরণ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আশুলিয়ার জামগড়ায় শপিং কমপ্লেক্স পরিদর্শন, ঈদ উপহার বিতরণে এমপি সালাউদ্দিন বাবু বরিশালে ৭০ মসজিদে ঈদের নামাজ আদায়

আশুলিয়ায় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ: গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় পিকনিকের প্রলোভন দেখিয়ে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তারা গ্রেপ্তার হন। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।

গ্রেপ্তারকৃতরা হলেন—দেলোয়ার ভূইয়া, তাজুল ইসলাম তাজ, শ্রাবণ শাহা ও সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান।

জানা গেছে, অন্তু দেওয়ান বিশ্ববিদ্যালয়ের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানের চাচাতো ভাই।

মামলার এজাহারে বলা হয়, গত ৭ এপ্রিল পিকনিকের নাম করে ভুক্তভোগীকে ফুলেরটেক এলাকায় নিয়ে কোমল পানীয়ের সাথে চেতনানাশক খাইয়ে অচেতন করা হয়। পরে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিক ধাপে মোট ৯৬ হাজার টাকা আদায় করে আসামিরা।

পরবর্তীতে ৪ ও ৬ নভেম্বর আবারও শারীরিক সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করা হয়। অস্বীকৃতি জানালে তাকে মারধর, হুমকি ও জোর করে নেশাজাতীয় পানীয় খাওয়ানোর অভিযোগ রয়েছে। অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে প্রথমে গণস্বাস্থ্য মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে গত ২৬ নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে গেলে আইন বিভাগের একটি কক্ষে আটকে পূর্বে দেওয়া লিখিত অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত তিনি আশুলিয়া থানায় মামলা করেন।

ওসি হান্নান জানান, “৪ জনকে গ্রেপ্তারের জন্য ১৭ ঘণ্টার অভিযান চালানো হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD