1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় ডিবির অভিযান, আব্দুল বারেক আটক গৌরনদীতে বিএনপির বিশেষ বর্ধিত সভা, বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, যুবককে গুলি দুবলার চরের রাস পূজায় কঠোর নিরাপত্তা, ৫টি নির্ধারিত রুটে চলাচল করতে পারবেন পুণ্যার্থীরা শীত আসার আগেই ৫শত দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর, রাণীশংকৈলে পাশে দাঁড়াল আকিজ-মনোয়ারা ট্রাস্ট আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে পিয়াস ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, হিমেল মীরের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার হাসিনার পাসপোর্ট-এনআইডির চিঠিতে জাল স্বাক্ষর

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় ডিবির অভিযান, আব্দুল বারেক আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় দায়ের করা এজাহারে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার এক আসামি আব্দুল বারেক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার রেজা ফ্যাশন কারখানার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল বারেক ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট গ্রামের মৃত পণ্ডিত আলীর ছেলে।

মামলার প্রাথমিক তথ্য বিবরণী ও এজাহারের কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ২১ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

মামলাটিতে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২, ৩৪ ও ১১৪ ধারাসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। নথি অনুযায়ী, হত্যাকাণ্ডের ঘটনায় বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়।

এদিকে, দীর্ঘদিন পর মামলার এক আসামি হিসেবে আব্দুল বারেককে আটকের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মামলায় তার সুনির্দিষ্ট ভূমিকা কী এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

অন্যদিকে, আটকের বিষয়ে সিএসআই মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আব্দুল বারেককে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD