1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় ডিবির অভিযান, আব্দুল বারেক আটক গৌরনদীতে বিএনপির বিশেষ বর্ধিত সভা, বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, যুবককে গুলি দুবলার চরের রাস পূজায় কঠোর নিরাপত্তা, ৫টি নির্ধারিত রুটে চলাচল করতে পারবেন পুণ্যার্থীরা শীত আসার আগেই ৫শত দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর, রাণীশংকৈলে পাশে দাঁড়াল আকিজ-মনোয়ারা ট্রাস্ট আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে পিয়াস ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, হিমেল মীরের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) : এনা পরিবহনে যাত্রাকালে হারিয়ে যাওয়া তিনটি ব্যাগের ক্ষতিপূরণ বাবদ নির্ধারিত ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজাদ মৃধার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. বেল্লাল হোসেন ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাজধানীর মালিবাগ থেকে এনা পরিবহনের একটি বাসে বরিশালের গৌরনদীর উদ্দেশে স্ত্রী ও মেয়েকে নিয়ে যাত্রা করেন মো. বেল্লাল হোসেন। এ সময় তাঁর স্ত্রীর সঙ্গে থাকা তিনটি ব্যাগ বাসের লাগেজ বক্সে জমা দেওয়া হয় এবং ব্যাগগুলোর বিপরীতে টোকেনও দেওয়া হয়। তবে গন্তব্যস্থল গৌরনদীতে পৌঁছানোর পর টোকেন থাকা সত্ত্বেও এনা পরিবহনের কর্মীরা ব্যাগগুলো বুঝিয়ে দিতে ব্যর্থ হন।

পরবর্তী সময়ে বিষয়টি এনা পরিবহন কর্তৃপক্ষকে জানানো হলে বাটাজোর কাউন্টারের ম্যানেজার দায়িত্ব নিয়ে পরদিন ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে মোট ২০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় বলে দাবি করেন বেল্লাল হোসেন।

তবে অভিযোগ রয়েছে, ক্ষতিপূরণের টাকা প্রদানের নির্ধারিত সময়ে বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজাদ মৃধা টাকা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন। পরে বেল্লাল হোসেনের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানানোর পর আজাদ মৃধা ৫ হাজার টাকা কমিয়ে ১৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত ক্ষতিপূরণের টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে দাবি ভুক্তভোগীর।

বেল্লাল হোসেন আরও অভিযোগ করেন, বিষয়টি সমাধানের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের কয়েকজন নেতা ফোনে যোগাযোগ করলেও আজাদ মৃধা তাঁদের কথায় কর্ণপাত করেননি। উল্টো তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে আজাদ মৃধার বিরুদ্ধে এলাকায় আরও বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন বেল্লাল হোসেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ব্যবহার করে এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায় করা হয়। এছাড়া ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় একটি হিন্দু পরিবারের কাছ থেকে সালিশের মাধ্যমে দুই লাখ টাকা আদায়ের অভিযোগও তোলেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী জানান, বিষয়টি সমাধানের জন্য উপজেলা বিএনপির সভাপতির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু তিন দিন ফোন করেও তাঁকে পাওয়া যায়নি বলে দাবি করেন বেল্লাল হোসেন। ফলে এখনো সমস্যাটির কোনো কার্যকর সমাধান হয়নি।

অভিযোগকারী মো. বেল্লাল হোসেন ঢাকা মহানগর উত্তর শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক। তিনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল; সাবেক সহধর্মবিষয়ক সম্পাদক, বরিশাল মহানগর ছাত্রদল এবং ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল, শরিকল ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD