1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক পলাতক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় জুয়েল মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুয়েল মিয়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। নিহতের পরিবার জানায়, শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বরজনিত সমস্যায় ভুগছিলেন জুয়েল মিয়া।

গত ৯ ডিসেম্বর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিক্যাল কর্মকর্তা ডা. আজিমুল সাদাত সুমনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। দায়িত্বরত নার্সরাও একাধিকবার মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু চিকিৎসক সুমনের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে চিকিৎসকের অনুপস্থিতিতে ভোর ৪টার দিকে মৃত্যু হয় জুয়েল মিয়ার।
ঘটনার পর দায়িত্বে থাকা চিকিৎসক কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন। পরে তার সঙ্গে সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

দায়িত্বরত নার্স অমৃতা হাজং বলেন, ‘আমরা স্যারকে অনেকবার ডাকাডাকি করেছি, কিন্তু উনি আসেননি। এটা খুবই দুঃখজনক।

অন্তত রোগীটাকে একবার দেখে যেতে পারতেন।’ আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দায়িত্বে অবহেলার অভিযোগে ডা. আজিমুল সাদাত সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD