1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

মাওলানা এ কে এম আব্দুল্লাহর জানাজায় মানুষের ঢল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধঃ ঠাকুরগাঁওয়ে আলহাজ্ব মাওলানা এ কে এম আব্দুল্লাহর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

নামাজের জানাযায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার হাজারো জনতা।

আজ বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট বান্দিগর সংলগ্ন কালোপীর মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজের জানাযা শেষে তাকে কালোপির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মোহাম্মদ কুদ্রতুল্লা।

আজ ২২ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৬:২০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। সকাল থেকেই হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন এবং বুকফাটা কান্নায় ভেঙে পড়েন।

নামাজে জানাজাপূর্ব বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সাংসদ সদস্য জাহিদুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আক্তারুল ইসলাম,ঠাকুরগাঁও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বনিআমিন সরকার,দানারহাট আনসারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সালান্দর ইসলামী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

নামাজে জানাজার পূর্বে বক্তারা বলেন,মাওলানা এ কে এম আব্দুল্লাহ সারাজীবন মানুষকে ইসলামের পথে ডেকেছেন।তিনি নওপাড়া কলেজ,বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন ও ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা হাজ্বী সংগঠনের সভাপতি হিসেবে কাজ করছিলেন তিনি একটি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাকে জান্নাতে উত্তম জাজা দান করবেন।

এ দিকে নামাজে জানাজায় অংশগ্রহণকারী ৬০ ঊর্ধ্ব বয়স্ক মানুষ বলেন, তাদের জীবনে কখনো কোনো নামাজে জানাজায় এত মানুষ দেখেননি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD