1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে পুলিশ পরিদর্শক (ওসি)আজহারুল ইসলামের বাসায় ডাকাতি দস্যুতা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন( ৩২)কে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মদন পৌরসভার চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ডাকাতি দস্যতার মামলার প্রধান আসামি মদন ইউনিয়নের কুলিয়াটি বৃ-বড়িকান্দি গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনের নামে মদন থানায় একাধিক মাদক মামলার রয়েছে জানায় পুলিশ।

গত (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে মদন পৌর সদরের ৩নং ওয়ার্ডে (ওসি) আজহারুল ইসলামের বাসায় পরিকল্পিতভাবে ডাকাতি করে দস্যুরা ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য হবে প্রায় ২০ লাখ টাকা। পাশের কয়েকটি বাড়িতেও তালা ঝুলিয়ে দেয় সংঘবদ্ধ দস্যু সদস্যরা।

এ ঘটনায় (ওসি) আজহারুল ইসলামের ছোট ভাই মোঃ জাকু খান( ৩৫)বাদী হয়ে ঐদিন রাতেই আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরোও ২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

উক্ত মামলার প্রধান আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে মদন থানা পুলিশ।

গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করে মদন থানা (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, দস্যুতার মামলার প্রধান আসামি আনোয়ার হোসেনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আগামী কাল তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD