1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়ায় ৩২৮ পরিবারের মুখে হাসি, পেল ভিজিএফ চাল গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা খোকন চন্দ্র দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ দাস, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ, ইসলামের সভাপতি জহুরুল ইসলাম জহির এবং সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শেষে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ বিষয়ে একটি মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত সকলকে দুর্যোগ মোকাবেলায় সচেতন হতে সহায়তা করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD