1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়ায় ৩২৮ পরিবারের মুখে হাসি, পেল ভিজিএফ চাল গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আশুলিয়ার শিমুলিয়ায় ৩২৮ পরিবারের মুখে হাসি, পেল ভিজিএফ চাল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন ১নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম এবং সাভার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রশাসক মোঃ কামরুজ্জামান।

কর্মসূচির আওতায় শিমুলিয়া ইউনিয়নের মোট ৩২৮টি পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়। চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে এ সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি বয়ে আনবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সার্বিকভাবে কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে উপজেলা প্রশাসন।

বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঈদকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD