
আল-আমীন, ক্রাইম রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.) এর দরবার শরীফের সিলসিলায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ২৩শে রমজান বাদ মাগরিব নরসিংহপুর আশুলিয়ার ফরিদ চিশতির নিজ বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.) এর দরবার শরীফের সিলসিলায় নায়েবে আমীর হযরত শেখ শাহ সুফি মিজানুর রহমান চিশতী দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিশতী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের জন্য মাসিক ভাতা কার্ড চালু করা এবং গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গেজেট আকারে প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ফালাহ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ (দা:বা:), বিশিষ্ট সমাজসেবক হাজী এম এ কালাম মাতবর (৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী), আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখ, বাংলা টিভির স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন নীরব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কে. এম. মোহাম্মদ হোসেন রিজভী এবং আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি মো. শামীম আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাশেমপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মো. শিহাব উদ্দিন সরকার, সাংবাদিক বাবু মিয়া, শেখ শহিদুল ইসলাম, মোফাজ্জল হোসেন রাজু, মো. সাইদুল ইসলাম, দাউদুল ইসলাম নয়ন, মো. নাজমুল ইসলাম, আল আমিন ভূঁইয়া, মো. আলতাফ হোসেন, মোশারফ হোসেন, জনি, সমাজসেবক জুয়েল মোল্লা, সোহরাব হোসেন মিয়া, রাকিব হোসেন, হাফেজ মোস্তফা আজাদ, মো. রাসেল, মো. আলমগীর, হেকমত আলী, নুরুল ইসলাম, আব্দুর রশিদ, মুফতি মাওলানা ফায়জুল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, সাচ্চু মিয়া, রফিক, তুহিন জাফর, ইমন, ডাক্তার খোকন, শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মসজিদে কুবার খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সাদিক হুসাইন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।