
দৌলাতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়া, দৌলতপুর, রামকৃষ্ণপুর , ইউনিয়ন, ১১৫ নং ইসলাম পুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে ৪-৩-২০২৪, সময় সকাল ১০ টায়, মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সাবেক ইনসাফ নগর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য , জালাল মেম্বার, আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বজলুর রশীদ সহ শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এ সময় স্কুলের প্রধান শিক্ষক বলেন। আমরা শিক্ষার্থীদের ষ্কুলমুখী করার জন্য প্রতিবছর এ সমাবেশ করে থাকি। যে কারণে অভিভাবকরা শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য উদ্যোগ নিয়ে থাকে ও শিক্ষার্থীরা স্কুল মুখে হওয়ার উৎসাহ পাই। এছাড়াও নির্দেশনা মোতাবেক আমরা আমাদের স্কুলে বিভিন্ন সমাবেশ ও আলোচনা সভা করে থাকি। বর্তমানে আমাদের স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন।
এছাড়াও আমাদের স্কুলে ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য।