1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী

ধামরাইয়ে পুলিশ কর্মকর্তার উদ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ৪০ জন সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (০৯ মার্চ) দুপুরে পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামের নিজ বাসভবনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলাম ও কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন অগ্রগামী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যৌথভাবে এ সেলাই মেশিন বিতরণ করেন।বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সেলাই মেশিন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন অগ্রগামী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন নাহার আল জারি সোসাইটির চেয়ারম্যান শেখ ফায়েজ হাম্মাদ আল এনজি, আলোকিত যাদবপুর সংগঠনের সাধারণ সম্পাদক মিতুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় ৪০ সুবিধাবঞ্চিত নারীর মাঝে সিঙ্গার কোম্পানির সেলাই মেশিন দেয়া হয়।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD